ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পোল্যান্ডে আঘাত হানে ইউক্রেনের তৈরি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১৬ নভেম্বর ২০২২
পোল্যান্ডে আঘাত হানে ইউক্রেনের তৈরি ক্ষেপণাস্ত্র
ছবি: সংগৃহীত

পূর্ব পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে তৈরি হয়েছে বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দুজন কর্মকর্তা জানান, ইউক্রেনে ক্ষেপণাস্ত্রটি তৈরি হলেও সেটিতে রাশিয়ার কাঠামো রয়েছে।

কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি হয় বলে ঘটনার পর বক্তব্যে ইঙ্গিত দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

জি-২০ জোটের সম্মেলনের শেষের দিকে জো বাইডেন এক জরুরি বৈঠকে গোয়েন্দা তথ্য চান বাইডেন। একই বিষয়ে ব্রাসেলসে ন্যাটোর দূতরা এ নিয়ে আলোচনা করেন।

ঘটনা ঘটার পর জি-৭ সভায় বিষয়টি নিয়ে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়। 

পোল্যান্ডে রাশিয়ার তৈরি বোমা নিক্ষেপের ঘটনা ইউক্রেনের কাণ্ড মর্মে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র।

ঐ মুখপাত্র বলেন, আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না এবং কোনো প্রতিবেদনের নিশ্চয়তা দেব না। যেহেতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা পোল্যান্ডে চলমান তদন্ত কি ঘটেছে তা সমর্থন করছি।

সূত্র- সিএনএন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!