ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ১৫ নভেম্বর ২০২২
যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

বিশ্বকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদো। মঙ্গলবার দেশটির বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করে বিশাল প্রার্থক্য দূর করতে হবে। কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্বের খাবার ও জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে।

এ সময় জোটের ডেলিগেটদের ধন্যবাদ জানিয়ে জোকো বলেন, জি-২০ সম্মেলনের আয়োজন করতে পেরে নিজেকে গর্ববোধ করেছে ইন্দোনেশিয়া। একই কক্ষে একত্রে বসতে আমাদের অনেক বিশাল প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলে মনে করছি।

তিনি আরো বলেন, বিশ্ব আরো একটি স্নায়ু যুদ্ধে পড়ার জন্য প্রস্তুত ও সামর্থ্য নয়। তাই জি-২০ জোট সদস্যদের যুদ্ধ বন্ধে কাজ করতে হবে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, দায়িত্বশীলতা মানে নিরপেক্ষ অবস্থান তৈরি নয়, যুদ্ধ বন্ধ করাই দায়িত্বশীলতা বোঝায়। যদি যুদ্ধ শেষ না হয় তবে পৃথিবী এগিয়ে যেতে বাধাপ্রাপ্ত হবে।

রাশিয়াসহ জি-২০ জোটে রয়েছে ১৯টি দেশ। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অর্থনৈতিক বড় জোটের প্রতিনিধিত্ব করে থাকে। জি-২০ জোটের দেশগুলো বিশ্বের ৮০ শতাংশ জিডিপিতে আর ৬০ শতাংশ তাদের জনগণের জন্য অবদান রাখে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!