ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চলতি বছরই অর্থনৈতিক মন্দার কবলে পড়বে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ১১ নভেম্বর ২০২২
চলতি বছরই অর্থনৈতিক মন্দার কবলে পড়বে ইউরোপ
ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষদিকে অর্থনৈতিক মন্দার কবলে পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। এমন ভবিষ্যৎ বাণীই করেছে ইউরোপিয়ান কমিশন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বিষয়ক কমিশনার পাওলো জেনটিলোনি বলেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি চরম ভগ্নদশায় আমরা সংকোচনের দুই-চতুর্থাংশের দিকেই এগিয়ে যাচ্ছি।’

এছাড়াও দ্রব্যমূল্য চলতি বছরের শেষের দিকে আরো বাড়বে এবং সেই বর্ধমান দাম ২০২৩ সালেও অব্যাহত থাকবে। গড় মুদ্রাস্ফীতি হতে পারে ৯ দশমিক ৩ এবং ২০২২ সালে এই গড় আছে ৮ দশমিক ৫।

আরো পড়ুন>> মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৩০ জান্তা সেনা নিহত

ইউরোপিয়ান কমিশন এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ আর রাশিয়ার গ্যাস নির্ভরতাই ইউরোপকে এই দিকে ঠেলে দিচ্ছে। সংস্থাটির মতে জ্বালানি সঙ্কটের কারণেই কমছে মানুষের ক্রয় ক্ষমতা, সেই সাথে পাল্লা দিয়ে কমছে উৎপাদন।

সূত্র: ইউরো নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!