বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের তালিকা প্রকাশ
বিশ্বে সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকি রয়েছে এমন দেশগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য গ্লোবাল ইকোনমি। ২০০৭ থেকে ২০২২ সালের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে নিরাপত্তা হুমকিসূচক (সিকিউরিটি থ্রেটস ইনডেক্স) ওই তালিকাটি তৈরি করা হয়েছে।
প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, এটিতে সবার ওপরে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ বাকি দেশগুলো হলো—মালি (দ্বিতীয়), সিরিয়া (তৃতীয়), ফিলিপাইন (চতুর্থ), সোমালিয়া (পঞ্চম), লিবিয়া (ষষ্ঠ), ইয়েমেন (সপ্তম), মিয়ানমার (অষ্টম), গিনি (নবম) ও নাইজেরিয়া (দশম)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিরাপত্তা হুমকিতে ইউরোপের শীর্ষ দেশগুলো হলো রাশিয়া, তুরস্ক, ইউক্রেন, বেলারুশ, ইতালি ও মলদোভা। অন্যদিকে আমেরিকা মধ্যে রয়েছে, মেক্সিকো, ভেনেজুয়েলা, ব্লিজ, ঘানা, কলোম্বিয়া ও হন্ডুরাস।
আরো পড়ুন>> আরো দুই বছরের জন্য বৈদেশিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাজ্য
এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান, সিরিয়া, ফিলিপিন্স, ইয়েমেন, মিয়ানমার ছাড়াও উঠে এসে থাইল্যান্ড, পাকিস্তান, ইরাক, উত্তর কোরিয়া ও লেবানের নাম।
প্রসঙ্গত, বোমা বিস্ফোরণ, হামলা, যুদ্ধসংক্রান্ত মৃত্যু, আন্দোলন, বিদ্রোহ, অভ্যুত্থান ও সন্ত্রাসবাদের ওপর ভিত্তি করে এই তালিকা করেছে সংস্থাটি।