[ আন্তর্জাতিক ]
দিল্লি বিমানবন্দরে বিমানের ইঞ্জিনের আগুনের ভিডিও প্রকাশ
ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারের যাত্রীবোঝাই একটি ফ্লাইটের ইঞ্জিনে লাগা আগুনের ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পর আগুন লাগার কারণে বিমানটি দিল্লি বিমানবন্দরে জরুরিভিত্তিতে আবার অবতরণ করা হয়।
ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়, দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ৬ই-২১৩১ ফ্লাইটের বিমানের ইঞ্জিন থেকে ধোয়া উঠতে থাকে। এ সময় পাইলট দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণ করান। এ ঘটনায় যাত্রী ও দিল্লি বিমানবন্দরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানে কীভাবে এ ঘটনা ঘটলো এ নিয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে আগুন ধরেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এয়ারবাস এ-৩২০ এয়ারক্রাফটিতে ক্রুসহ ১৮৪ জন ছিলেন। কর্তৃপক্ষ জানায়, ঐ ফ্লাইটের সব আরোহী নিরাপদে রয়েছে। বিকল্প বিমানের ব্যবস্থা করে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!