ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ২৬ অক্টোবর ২০২২
অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ
ফাইল ফটো

পাল্টা আক্রমণ চালানোয় ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে রাশিয়া। গত কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন এলাকার বিদ্যুৎ অবকাঠামোসহ বেসামরিক স্থাপনায় হামলা করছে রুশ সেনারা। তাই সংকট ঘনিভূত হওয়ায় অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়তে দ্বিতীয়বার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

নতুন পরামর্শে ভারত সরকার জানায়, গত ১৯ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী ভারতীয় সব নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছাড়তে আবারো পরামর্শ দেওয়া হচ্ছে। যেভাবে হোক ইউক্রেন ছেড়ে আসুন।

যেকোনো ধরনের সহায়তায় এবং সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর প্রকাশ করেছে নয়াদিল্লি। +380933559958, +380635917881, +380678745945 এ নম্বরগুলোতে ফোন করে সহায়তা মিলবে। সীমান্ত পার করতে ভারতীয় দূতাবাসে ফোন করে সাহায্য চাওয়া যাবে। মঙ্গলবার এ যোগাযোগ নম্বর প্রকাশ করেছে কিয়েভে ভারতীয় দূতাবাস।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে ইউক্রেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেশে ফেরানোর ব্যবস্থা করে নয়াদিল্লি। বহুদিন ধরে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গন্তব্য ইউক্রেন। কিন্তু রাশিয়ার অভিযানের কারণে সেদেশে পরিস্থিতি এখন সংকটজনক।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!