ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে স্নাইপার হামলায় জান্তার শীর্ষ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮, ২০ অক্টোবর ২০২২
মিয়ানমারে স্নাইপার হামলায় জান্তার শীর্ষ কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের কারেন রাজ্যে প্রতিরোধ গোষ্ঠীর স্নাইপার হামলায় উইন মিন ও নামের জান্তার এক কর্নেল নিহত হয়েছেন। 

বুধবার সকালে রাজ্যটির মিয়াওয়াদ্দি জনপদের ফালু ওয়াও লে সড়কের যুদ্ধে ঐ কর্নেল নিহত হন। তিনি ৪৪ লাইন ইনফেনট্রি ভিভিশনের এক কর্নেল ছিলেন। 

দ্য ইরাবতি জানায়, ওয়াও লে এবং থাই বাও বোয়ের মধ্যে নায়াং চাওউং গ্রামের যুদ্ধে স্নাইপারের গুলিতে নিহত কর্নেল উইন।

গত জুলাই থেকে জান্তা সেনাদের ৪৪ লাইট ইনফেনট্রি ডিভিশন, ১৩ মিলিটারি অপারেশনস কমান্ড, দ্য কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনইউ) ও দ্য কোবরা কলাম রেসিসটেন্স গ্রুপের মধ্যে সংঘাত চলছে। কেএনইউ কাছে হারানো থাই বাউ বায়ে ক্যাম্প পুর্নদখলের চেষ্টা করছে জান্তা সেনারা। তবে ক্যাম্পটি দখল করতে এসে যুদ্ধে বেশ ভোগান্তিতে পড়েছে জান্তা সেনারা। তাদের অনেক সেনাকে হারাতে হয়েছে। তবুও ক্যাম্পটি দখল করতে পারেনি মিয়ানমার সামরিক বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!