ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে বন্যায় চলে ‘বিশেষ’ গাড়ি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৮, ১৮ অক্টোবর ২০২২
ফিলিপাইনে বন্যায় চলে ‘বিশেষ’ গাড়ি 
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের উত্তরাঞ্চলের একটি শহরে নিয়মিত বন্যার কারণে মোটরসাইকেলকে বিশেষ আকৃতির গাড়ি বানিয়ে সেবা দেওয়া হচ্ছে। এতে বন্যার পানি স্পর্শ না করেই চলাচল করতে পারছেন যাত্রীরা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের গ্রামাঞ্চলে মোটরসাইকেল ট্যাক্সি গাড়ি জনপ্রিয়। গাড়ির চাকার ফর্গের সঙ্গে লম্বা স্টিলের টিউব লাগিয়ে ট্যাক্সির আকৃতি দেওয়া হয়েছে। এতে বন্যায় সেগুলো সহজে চালানো যায়।

পানিতে চলছে মোটরসাইকেলকে বিশেষভাবে তৈরি করা গাড়ি- ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমে ফিলিপাইনের বুলুচানের হাজুনয় পৌরসভার কিছু সড়কে নানা সমস্যা দেখা দেয়। তখন বাসিন্দারা কোমরের নিচ পর্যন্ত থাকা পানিতে হেঁটে বা ছোট নৌকায় যাতায়াত করেন।

কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, নদীর কাছে এলোমেলোভাবে মানুষরা বাস এবং বর্জ ব্যবস্থার সমাধানের অপর্যাপ্ততা শহরটির জন্য অন্যতম একটি সমস্যা।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ফিলিপাইন
লিংক সফলভাবে কপি হয়েছে!