ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রুশ পরমাণু অস্ত্রে নিরাপদ ইউক্রেনের অন্তর্ভুক্ত চার অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ১৮ অক্টোবর ২০২২
রুশ পরমাণু অস্ত্রে নিরাপদ ইউক্রেনের অন্তর্ভুক্ত চার অঞ্চল
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ- ফাইল ফটো

কয়েক সপ্তাহ আগে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চল রুশ পরমাণু অস্ত্রের অধীনে নিরাপদ বলে ঘোষণা করেছে মস্কো। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানান।

পেসকভ জানান, ইউক্রেনের চারটি অঞ্চল এখন রাশিয়ার ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়ার অনান্য অঞ্চলের মতোই চারটি অঞ্চলে সমানভাবে নিরাপত্তা প্রদান করা হয়েছে। 

গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ইউক্রেনের চারটি অঞ্চল সারাজীবন রাশিয়ার অংশ হিসেবে থাকবে।

পুতিন এ ঘোষণা দিলেও এখনো অন্তর্ভুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলকে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। এখনো সীমান্তগুলোতে যুদ্ধ চলমান রয়েছে। 

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্তির নিন্দা জানিয়েছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। এছাড়া জাতিসংঘে সংখ্যাগরিষ্ঠ দেশ রাশিয়ার অন্তর্ভুক্তির পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!