ইরানের ‘কুখ্যাত’ কারাগারে আগুন, মৃত বেড়ে ৮
ইরানের তেহরানের কুখ্যাত কারাগার এভিনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর ইরানে হিজাববিরোধী বিক্ষোভ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এরই মধ্যে আগুন লাগলো এভিন কারাগারে। এ কারাগারে মূলত রাজবন্দি, সাংবাদিক ও বিদেশি বন্দিদের রাখা হয়।
দেশটির বিচার বিভাগ জানায়, কারাগারে আগুন লাগার ঘটনায় প্রথমে চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৮ জনে ।
বার্তা সংস্থা মিজান জানায়, মৃত সবার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। কারগারে বন্দিদের মধ্যে সংঘষের পরই আগুন লাগে। এ ঘটনায় ইরানের সরকারের নীরবতাকে সন্দেহের চোখে দেখছেন মানবাধিকার কর্মীরা।
বার্তা সংস্থা ফার্স জানায়, মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে। এখনো হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন। এর আগে, শনিবার রাতে এভিন কারাগারে আগুন লাগলে অগ্নিশিখা ও ধোঁয়া উড়তে দেখা যায়। ঐ সময় একটি প্রকাশিত ভিডিওতে বন্দুক হামলা ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।