ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যবহার হবে বুলেটপ্রুফ গ্লাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ৯ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যবহার হবে বুলেটপ্রুফ গ্লাস
ছবি: সংগৃহীত

চলতি বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এরইমধ্যে বেশ কয়েকবার হুমকি পেয়ে নির্বাচন ঘিরে বেশ কড়া প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যখন জেফারসন বিভাগ, কলোরাডোর ভোটাররা মধ্যবর্তী নির্বাচনের ভোট দেবেন তখন ব্যস্ত ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা দেখতে পাবেন। 

ফ্লাগস্টাফ, আরিজনার নির্বাচন অফিসে ভোটাররা বুলেটপ্রুফ গ্লাসের মুখোমুখি হবেন। একটি বুজার চাপ দিয়েই অফিসে ঢুকে ভোট দেবেন। 

এদিকে, ভোট গণনাকেন্দ্রকে অতি শক্তিশালী ফাইবার কেবলার দিয়ে ওয়াল তৈরি করা হয়েছে। এর ভেতরেই তালাহাসি, ফ্লোরিডার নির্বাচন কর্মীরা ভোটের ব্যাটল গণনা করবেন। 

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর অনেকের উদ্বেগ এবং চক্রান্তকারীদের ধারাবাহিক হুমকির কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচন অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!