ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যৌনপল্লী চালান বিজেপি নেতা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ২ অক্টোবর ২০২২
যৌনপল্লী চালান বিজেপি নেতা!
বার্নার্ড এন মারাক- ছবি: সংগৃহীত

ভারতের মেঘালয়ে বার্নার্ড এন মারাক নামের এক বিজেপি নেতার বিরুদ্ধে তার ফার্মহাউজে যৌনপল্লী পরিচালনার অভিযোগ উঠেছে। ফার্মহাউজ থেকে খদ্দেরদের আটক ও যৌনকর্মী উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেফতার হন। তবে রাজ্যের হাইকোর্ট থেকে জামিন নেন মারাক। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যৌনপল্লী চালানোর অভিযোগের করা মামলা থেকে শনিবার মেঘালয় রাজ্যের বিজেপি নেতা বার্নার্ড এন মারাককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।  শর্তের মধ্যে রয়েছে- অভিযুক্ত কখনো পলাতক হবে না, দেশ ছাড়বেন না, তদন্তে সহযোগিতা করবেন। 

তাকে ৫০ হাজার রুপির বন্ডের বিপরীতে জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে সমপরিমাণ নিশ্চয়তাকারী দুইজনের আওতায় তাকে জামিন দেওয়া হয়।

অভিযোগ উঠে যে, মেঘালয় রাজ্যে মারাকের ‘রিম্পু বাগান’ নামের একটি ফার্মহাউজে তিনি একটি যৌনপল্লী পরিচালনা করেন।

পুলিশ জানায়, সেই ফার্মহাউজ থেকে অভিযান চালিয়ে পুলিশ ৭৪ জনকে গ্রেফতার করে। তখন যৌন কাজে লিপ্ত চার ছেলে ও দুই মেয়েকে উদ্ধার করা হয়। সেই ফার্মহাউজটির মালিক মারাককে পরে উত্তর প্রদেশের হাপুর জেলা থেকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!