ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্ত্রীর সঙ্গে ঝগড়া, দেড় বছরের শিশুকন্যাকে পুকুরে ছুড়ে মারলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২২
স্ত্রীর সঙ্গে ঝগড়া, দেড় বছরের শিশুকন্যাকে পুকুরে ছুড়ে মারলেন বাবা!
ছবি: প্রতীকী

কোলের শিশুকে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করেছেন বাবা! এমনই অভিযোগ উঠেছে ভারতের জালনা জেলায়।

পুলিশ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে বিবাদের পরই দেড় বছরের শিশুকন্যাকে পুকুরে ছুড়ে ফেলেন ৩০ বছর বয়সি এক যুবক।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনার নিধিনা গ্রামে। অভিযুক্ত যুবক জগন্নাথ ঢাকনেকে গ্রেফতার করা হয়েছে। কাজের জন্য অওরঙ্গাবাদ থেকে দু’মাস আগে সপরিবারে জালনাতে যান ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধে ওই যুবকের। সে সময় ঘুমোচ্ছিল তাদের শিশুকন্যা। ঝগড়ার পরই শিশুকন্যাকে পুকুরে ছুড়ে দেন ওই যুবক। এ ঘটনা জানতে পারেননি স্ত্রী। পরে শিশুকন্যাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু হয়। মেয়েকে খুঁজতে থাকেন ওই যুবকও। পরে চন্দনজিরা থানায় শিশুকন্যাকে অপহরণের অভিযোগ করা হয়।

আরো পড়ুন>> অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা, কোটি গ্রাহকের তথ্য চুরি

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত যুবক বার বার বয়ান বদল করছিলেন। শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে, এ নিয়ে গল্প বানাচ্ছিলেন তিনি। তাতে সন্দেহ হয় পুলিশের। শেষে খুনের কথা স্বীকার করেন ওই যুবক। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!