[ আন্তর্জাতিক ]
কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১
ছবি: সংগৃহীত
ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ঐ অঞ্চলের পুঞ্চের সাওজিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
কাশ্মীরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নেয়া হয়েছে।
এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!