ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতে এসে হাতি চড়েন রানি দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ৯ সেপ্টেম্বর ২০২২
ভারতে এসে হাতি চড়েন রানি দ্বিতীয় এলিজাবেথ
ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা লাভের পর প্রথম ব্রিটেনের রানি হিসেবে দেশটিতে সফর করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৬১ সালে তার ভারত সফরটি ছিল স্মৃতিবিজড়িত।

সফরে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অংশ নেয়ার আগে রাজস্থানের জয়পুরে যান রানি। সেখানে তাকে ও তার সফরসঙ্গী ডিউককে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। জয়পুরের তৎকালীন মহারাজা দ্বিতীয় সওয়াই মনসিংহের সঙ্গে হাতির পিঠে চড়েন দ্বিতীয় এলিজাবেথ।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের পর আগ্রায় তাজমহল দর্শনে যান রানি। খোলা গাড়িতে চড়ে তাজমহল যাওয়ার সময় হাজার হাজার মানুষের উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছিল তাকে।

মহাত্মা গান্ধী মৃত্যুর ১৩ বছর পর প্রথমবার ভারতে আসেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ঐ সময় তিনি গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর দুবার ভারতে আসেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!