ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি সেনা বহনকারী বাসে গুলি, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ৫ সেপ্টেম্বর ২০২২
ইসরায়েলি সেনা বহনকারী বাসে গুলি, আহত ৭
ছবি: সংগৃহীত

পশ্চিমতীরে একটি বাস লক্ষ্য করে চালানো এলোপাথাড়ি গুলিতে ৬ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন চালকও।

রোববার (৪ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

তারা জানায়, হামলা করে পালানোর সময় দু’জন সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে তারা। জেনিন ও নাবলুসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটেছে। গত কয়েক মাস ধরেই এই দুই ফিলিস্তিনি শহরে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই দুই ফিলিস্তিনি একটি গাড়ি নিয়ে বাসটিকে ওভারটেক করে গুলি ছোড়ে। এরপর নিজেদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেন তারা।

ইসরায়েলি টিভির সম্প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, একটি গাড়িতে আগুন জ্বলছে। তারা জানায়, গাড়ির ভেতর থাকা বোমার বিস্ফোরণ হয়েছে।

আরো পড়ুন>> বিদায় নিচ্ছেন বরিস জনসন

যদিও এখনও কোনো ফিলিস্তিনি এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে হামাসের একজন মুখপাত্র এই হামলার প্রশংসা করেছে। তিনি বলেন, পশ্চিম তীরে ক্রমবর্ধমান প্রতিরোধ অভিযান বন্ধ করার জন্য দখলদার (ইসরায়েল) সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই হামলা তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

যে রাস্তায় ওই হামলার ঘটনা ঘটেছে, তার আশপাশে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুই শতাধিক স্থাপনা তৈরি করেছে ইসরায়েলি দখলদাররা। এসব ঘরবাড়িতে ৫ লাখের বেশি অবৈধ বসতি স্থাপনকারীরা বাস করেন।

সুত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!