ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৭ আগস্ট ২০২২
ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার দিচ্ছে যুক্তরাজ্য
ফাইল ফটো

নিরাপদে শস্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমুদ্র তলদেশের মাইন সরাতে ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার ড্রোন দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রয়্যাল নেভি ইউক্রেনীয় নাবিকদের সাবঅ্যাক্যাটিক মাইনহান্টার সোনার-চালিত ড্রোন ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এ ড্রোন ইউক্রেনের জলসীমার হুমকি মোকাবিলায় সহায়ক হবে।

এদিকে, ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে যাওয়া এক মার্কিন নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার তিনি এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে ছিলেন ঐ মার্কিন নাগরিক। তবে তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!