ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

একই পরিবারের ছয় সদস্যের রহস্যময় মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ২৬ আগস্ট ২০২২
একই পরিবারের ছয় সদস্যের রহস্যময় মৃত্যু!
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকালে রাজ্যের আম্বালার বালানা গ্রামের একটি বাড়ি থেকে ছ’জনের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে— তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সঙ্গত রাম (৬৫), তার স্ত্রী মহিন্দ্রা কউর, সুখবিন্দর সিংহ (৩৪), তার স্ত্রী রিনা। সুখবিন্দরের দুই শিশুকন্যা আশু (৫) ও জাস্‌সিরও (৭) দেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন>> ভারতের ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ ঘোষণা

গত ১৭ অগস্ট একই রকম ঘটনা ঘটেছিল জম্মুর সিধরা এলাকায়। সেখানেও একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার করা হয়েছিল। এর আগে, ২০১৮ সালে এক রবিবার সকালে উত্তর দিল্লির সংলগ্ন এলাকা বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্যের দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। বাড়ির মেঝেতে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায়। বাকি ১০ সদস্যের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের প্রত্যেকের চোখ বাঁধা ছিল।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!