[ আন্তর্জাতিক ]
উত্তাপের মধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া
ছবি: সংগৃহীত
গত সপ্তাহে ক্রুজ মিসাইল ছোড়ার পর দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র উত্তাপ সৃষ্টি হয়েছে। এ উত্তাপের মধ্যেই সোমবার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। বার্ষিক গ্রীষ্মকালীন মহড়ার নামকরণ করা হয়েছে ‘উলচি ফ্রিডম শিল্ড’।
পূর্বের মতো আধুনিক বিমান, ট্যাংকসহ দুই দেশের কয়েক হাজার সেনা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। খবর- রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।
পূর্বে দুই দেশের এ ধরনের যৌথ মহড়ায় কয়েক হাজার সেনা, বিমান রণতরী ও বিপুল সংখ্যক ট্যাংকের উপস্থিত দেখা যায়। এ বছরের মহড়ার প্রসঙ্গে দুই দেশের সামরিক বাহিনী যৌথ বিবৃতিতে জানিয়েছে, গত এক বছরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়ানোর প্রতিক্রিয়া এ পদক্ষেপ। যদিও মহড়ার নিয়ে বিস্তারিত জানায়নি দুই দেশ।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সিউলকে লক্ষ্য করে উত্তর কোরিয়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
সিউল বলছে, তারা ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের শক্তি বাড়াবে। মিত্র দুই দেশ এ গরমে মাঠপর্যায়ে ১১টি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। এর মধ্যে ব্রিগেড পর্যায়ের একজনসহ হাজারো সেনাও থাকবেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!