[ আন্তর্জাতিক ]
আরমেনিয়ায় মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১
ছবি: সংগৃহীত
আরমেনিয়ার রাজধানীতে রোববার এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে আগুন লাগায় আটকে পড়েছে স্থানীয়রা। এর মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় মিডিয়া ও দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আরমেনিয়ার জরুরি সেবার বরাতে দ্য ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, আরমেনিয়ার রাজধানী ইয়েরেভ্যানের দক্ষিণ দিকের দুই কিলোমিটার দূরের দ্য সুরমালু রিটেল মার্কেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঐ এলাকায় আতশবাজি বিক্রি করা হতো বলে জানা গেছে।
এ বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানায়, ঐ জায়গায় ১০টি ফায়ার ইঞ্চিন রয়েছে। আবার মার্কেটে যাওয়ার সময় আরো ১০টি রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ায় ঐ এলাকা ছেয়ে গেছে। ঐ সময় আটকের পড়া লোকদের চিৎকার শোনা যাচ্ছে।
ঐ শহরের মেয়রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, অসংখ্য লোক সেখানে আটকে পড়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!