ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোয় সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১৩ আগস্ট ২০২২
মেক্সিকোয় সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত ১১
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার অপরাধপ্রবন দেশ মেক্সিকোতে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।

বৃহস্পতিবার দেশটির সীমান্তবর্তী কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এরপর সে খবর জানাজানি হলে গ্রুপ দুটির সদস্যরা বাইরে হামলা চালায়। এ সময় অতর্কিত গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে তারা।

এ ছাড়া পুড়িয়ে দেয় বেশ কয়েকটি দোকানপাট। এভাবে নিরীহ মানুষের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। এ ছাড়া হামলাকারীদের শনাক্ত করে কঠিন শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন>> সাঁতারের পোশাক পরা ছবি তুলে চাকরি খুইয়েছেন অধ্যাপিকা, নেটদুনিয়ায় তীব্র প্রতিবাদ

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রথম ঘটনায় একটি কারাগারে দাঙ্গার ঘটনায় দুই কারাবন্দি নিহত হয়। এতে আহত হয় চারজন।

স্থানীয় গণমাধ্যমে দাঙ্গার জন্য সিনালোয়া কার্টেলকে দায়ী করা হয়েছে। এই গ্যাংয়ের সাবেক নেতা জোয়াকিন এল চ্যাপো গুজম্যান যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন সাজা খাটছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!