ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত, ৮ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ৯ আগস্ট ২০২২
দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত, ৮ জনের প্রাণহানী
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ও এর আশপাশে প্রবল বৃষ্টিপাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে সেখানকার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা ও পাতাল রেল ডুবে গেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে সিউলের দক্ষিণ অংশে প্রতি ঘণ্টায় ১০০ মিমি এর বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া শহরের কিছু অংশে ১৪১.৫ মিমি বৃষ্টি হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ বৃষ্টিপাত বলে জানিয়েছে কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ)।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!