ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ঢাক ঢোল পিটিয়ে কুকুরের বিদায়ী সংবর্ধনা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ৮ আগস্ট ২০২২
ঢাক ঢোল পিটিয়ে কুকুরের বিদায়ী সংবর্ধনা!
ছবি: সংগৃহীত

রাস্তায় বিছানো কার্পেট। অনবরত পুষ্পবৃষ্টি চলছে। বাজছে গানও। ফুল দিয়ে সাজানো হুড খোলা গাড়িতে বসে রয়েছে সে। তার গলায় লাল ফুলের মালা। তাকে দেখতে তখন অগণিত মানুষের ভিড়। এক কথায় সাজ সাজ রব।

যার জন্য এত আয়োজন, সে হল এক সারমেয়। চাকরি জীবন থেকে অবসর নিয়েছে একটি কুকুর। তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ভারতের চেন্নাই বিমানবন্দরে। সেই অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।

ভিডিওতে দেখা গিয়েছে, হুড খোলা গাড়িটি দড়ি দিয়ে উদ্দীপনার সঙ্গে টানছেন জওয়ানরা।

আরো পড়ুন>> অল্পের জন্য রক্ষা পেল ঢাকা-কলকাতা ফ্লাইটের যাত্রীরা

প্রসঙ্গত, পুলিশ বাহিনীতে দাপটের সঙ্গে কাজ করে কুকুররাও। তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। কোনও ঘটনার তদন্তে সারমেয়দের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। এই কুকুরটিও বিশেষ ভাবে প্রশিক্ষিত।

ভিডিওটি দেখুন...

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: কুকুর ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!