ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্যস্ত রাস্তায় গাড়ির জানালা দিয়ে পড়ে গেল শিশু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৬ আগস্ট ২০২২
ব্যস্ত রাস্তায় গাড়ির জানালা দিয়ে পড়ে গেল শিশু!
ফাইল ছবি

ট্রাফিক সিগন্যাল লাল থাকায় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল গাড়ি। সে সময় গাড়ির জানালা দিয়ে মুখ বার করছিল একটি বাচ্চা মেয়ে। সিগন্যালে সবুজ আলো জ্বলা মাত্র গাড়ি চলতে শুরু করল। সেই ঝাঁকুনিতে জানালা দিয়ে ডিগবাজি খেয়ে রাস্তায় পড়ে গেল শিশুটি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পূর্ব চিনের নিংবো শহরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি পড়ে যাওয়ার পরও গাড়ির চালক টের পাননি। তাকে ফেলেই ছুটতে থাকে গাড়িটি। রাস্তায় ততক্ষণে পড়ে গিয়ে পা ছোড়াছুড়ি করছে শিশুটি।

আরো পড়ুন>> হোয়াইট হাউজের কাছে বজ্রপাতে আহত ৩ ব্যক্তির মৃত্যু

রাস্তায় শিশুটিকে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। পথচলতি মানুষ শিশুটিকে কোলে তুলে নেন। জানা গিয়েছে, তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির সামান্য আঘাত লেগেছে।

ভিডিওটি দেখুন:

 

Heights of Careless parents.#China - Child falls out of #car window in Ningbo, China. pic.twitter.com/rowxkQL62P

— Siraj Noorani (@sirajnoorani) August 3, 2022

 

 

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!