ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

একসঙ্গে উড়োজাহাজ চালিয়ে ইতিহাস সৃষ্টি মা ও মেয়ের, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ৪ আগস্ট ২০২২
একসঙ্গে উড়োজাহাজ চালিয়ে ইতিহাস সৃষ্টি মা ও মেয়ের, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

মাটি থেকে হাজার হাজার ফুট উপরে মাঝ আকাশে উড়োজাহাজ চালিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মা ও মেয়ে। তারা দুজনই পেশাদার পাইলট।

মার্কিন যুক্তরাষ্ট্রে মা ও মেয়ের উড়োজাহাজ চালানো ঘটনাটি ঘটেছে। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, মা-মেয়ের একসঙ্গে উড়োজাহাজ উড্ডয়নের একটি ভিডিও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের উড়োজাহাজ চালানোর ঐ ভিডিওটি প্রকাশিত হতেই ভাইরাল হয়।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ক্যাপ্টেন হলি পেটিট ও ফার্স্ট অফিসার কিলি পেটিট। মার্কিন এ এয়ারলাইন্সের প্রথম মা-মেয়ে পাইলট জুটি তারাই।

গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে কলারাডো অঙ্গরাজ্যের ডেনভার শহর থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে একইসঙ্গে প্লেন চালিয়ে পৌঁছান তারা।

ফ্লাইট উড্ডয়নের আগে ক্যাপ্টেন হলি তার মেয়ে কিলিকে যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মা-মেয়ে তাদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথ ওয়েস্ট (এয়ারলাইন্সের) প্রথম মা-মেয়ে পাইলট জুটি।

ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশ্যে বলছেন, আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের টিমের নতুন সদস্য, আপনাদের ফ্লাইটের ফার্স্ট অফিসার আমার মেয়ে কিলি।

ভিডিওতে মা-মেয়েকে একসঙ্গে পাইলটের পোশাক পরেছেন বলে দেখা যায়। ফ্লাইট উড্ডয়নের আগে পাইলটের জন্য নির্ধারিত আসনে বসে একে অপরকে হাই-ফাইভও দেন মা-মেয়ে।

এদিকে মা-মেয়ের একসঙ্গে প্লেন উড্ডয়নের এ ভিডিও সামনে আসতেই অনলাইনে আবেগে ভেসেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। মা-মেয়েকে অভিবাদনও জানিয়েছেন অনেকে।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!