ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যে কারণে মিশরের টিকটক তারকা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ২৭ জুলাই ২০২২
যে কারণে মিশরের টিকটক তারকা গ্রেফতার
মিশরের টিকটক তারকা তালা সাফওয়ান। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে অশালীন ভিডিও পোস্ট করায় মিশরের এক জনপ্রিয় টিকটক তারকাকে গ্রেফতার করেছে সৌদি আরব। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল-জাজিরা জানায়, তালা সাফওয়ান নামের ওই তারকা মিশরের নাগরিক। তিনি বন্ধুর সঙ্গে করা লাইভ ভিডিও চ্যাট পোস্ট করেন। এরপরই সৌদির পুলিশ তাকে রাজধানী রিয়াদ থেকে গ্রেফতার করে।

সৌদি পুলিশ জানিয়েছে, মিশরের একজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে যৌনবিষয়ক কনটেন্ট পোস্ট করেছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে সাফওয়ান জানিয়েছেন, বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য মূল বিষয়কে বাদ দেওয়া হয়েছে। কাউকে আঘাত করার জন্য এটি করা হয়নি। টিকটকে সাফওয়ানের ৫০ লাখ ফলোয়ার রয়েছে। 

তাছাড়া ইউটিউবে রয়েছে ৮ লাখের বেশি সাবস্ক্রাইবার। টুইটারেও তালা সাফওয়ানের বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: মিশর
লিংক সফলভাবে কপি হয়েছে!