ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ২৫ জুলাই ২০২২
যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলিতে নিহত ২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি পার্কে দুই গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সান পেড্রোর কমিউনিটিতে একটি অনানুষ্ঠানিক কার শো চলছিল। তখন গোলাগুলির ঘটনা ঘটেছে।

ফায়ার ডিপার্টমেন্ট মুখপাত্র ব্রায়ান হামফ্রে বলেন, চিকিৎসাকর্মীরা গুরুতর আহত অবস্থায় সাতজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। পরে দুজন মারা গেছেন। তবে গোলাগুলির কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

আরো পড়ুন: উত্তরপ্রদেশে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮

হামফ্রে আরো জানান, কার শো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাড়ি সংস্কৃতির অংশ। প্রায়ই ক্ল্যাসিক গাড়ির মালিক এবং শৌখিন রাইডাররা এখানে তাদের গাড়ি প্রদর্শনের জন্য জড়ো হন।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কন্টেইনার পয়েন্ট অ্যাঞ্জেলেস পোর্টের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সান পেড্রো অবস্থিত। পুলিশ এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করেছে কিনা তা জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!