ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এখনো পদত্যাগ করেননি গোতাবায়া রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ১৪ জুলাই ২০২২
এখনো পদত্যাগ করেননি গোতাবায়া রাজাপাকসে
ছবি: সংগৃহীত

দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেয়া শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো তার পদত্যাগপত্র জমা দেননি। 

বুধবার দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল।

স্পিকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মালদ্বীপে অবস্থানরত গোতাবায়া এখন পর্যন্ত তার পদত্যাগপত্র পাঠাননি।

বুধবার স্পিকার জানিয়েছিলেন যে, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। সে সময় স্পিকার আরো জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

এর আগে, শ্রীলংকাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া।

এদিকে বিক্ষোভে উত্তাল শ্রীলংকায় সফর না করতে নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও বাহরাইন।

আরো পড়ুন: বিক্ষোভে উত্তাল শ্রীলংকায় এক তরুণের মৃত্যু

৭০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে শ্রীলংকা। ওষুধ, রান্নার গ্যাস, জ্বালানি এবং খাদ্যসহ মৌলিক জিনিসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!