ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতে অমরনাথ তীর্থকেন্দ্র এলাকায় প্লাবন, ১৫ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫০, ৮ জুলাই ২০২২
ভারতে অমরনাথ তীর্থকেন্দ্র এলাকায় প্লাবন, ১৫ জনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থকেন্দ্র এলাকায় প্রবল বৃষ্টির ফলে বড় বিপর্যয়ের ঘটনা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিখোঁজ রয়েছেন বহু পুণ্যার্থী।

হিমালয়ের প্রত্যন্ত ওই তীর্থকেন্দ্রে উদ্ধারকাজ পরিচালনা করছে ভারতের জাতীয় এবং রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
 
শুক্রবার বিকেলের দিকে জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহা এবং স্থানীয় কালীমাতার মাঝামাঝি একটি এলাকায় অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। এর ফলে পানির উচ্চতা বেড়ে যায় এবং প্লাবন সৃষ্টি হয়। এতে পূণ্যার্থীদের ২৫টির মতো ক্যাম্প ভেসে যায়।

ভারতের ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে যোগ দিয়েছে।

গতকালের বৃষ্টিতে অমরনাথ গুহার ওপর থেকে হঠাৎ করেই পানি নামতে শুরু করে। এরপর প্রবলবেগে সেখানে পানি ঢুকতে শুরু করে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, ওই এলাকার কাছে ১০ থেকে ১২ হাজার পুণ্যার্থী ছিলেন। সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!