ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২৩ জুন ২০২২
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে
ছবি: সংগৃহীত

ভারতের আসমা রাজ্যে বন্যায় মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আবার চার শিশুসহ আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে।

আসামে মৌসুমী আর্দ্রতা কিছুটা কমলেও ব্রহ্মপুত্র-বরাকের মতো প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ছে।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্যমতে, রাজ্যের বন্যাকবলিত ৩২ জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ৫৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে ২৬ লাখ লোক ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারপেটা জেলা।

এএসডিএমএ’র মুখপাত্র জানায়, রাজ্যের ৫ হাজার ১২৩টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। এতে ১ লাখ ৮ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমির ফসল নষ্ট হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: আসাম বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!