ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জাতীয় পতাকার রঙের পোশাক পরে ‘সুখবর’ জানালেন ইইউ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৩, ১৭ জুন ২০২২
জাতীয় পতাকার রঙের পোশাক পরে ‘সুখবর’ জানালেন ইইউ প্রেসিডেন্ট
ইইউ প্রধান উরসুলা ভন ডের লিয়েন। ফাইল ফটো

ইউক্রেনকে ইইউতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে ‘প্রার্থী’ সদস্য হিসেবে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এ পদক্ষেপের ফলে জোটটিতে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে উপস্থিত হন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডের লিয়েন।

এ সময় তিনি বলেন, হ্যাঁ, ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে স্বাগত জানানো উচিত- এটি বোঝার ওপর ভিত্তি করে যে ভাল কাজ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কাজও করা বাকী রয়েছে দেশটির।

এদিকে ইইউ যোগদানের জন্য ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার নেতারা। ইউক্রেনকে ‘অবিলম্বে’ ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়া উচিত বলেও জানান তারা। 

বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ইউক্রেন ইউরোপীয় পরিবারের অন্তর্গত। তবে ইউক্রেনকে এখন সম্পূর্ণরূপে যোগদানের মানদণ্ড পূরণ করতে হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!