ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাবুলে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ১২ জুন ২০২২
কাবুলে বোমা হামলায় নিহত ৪
সংগৃহীত ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ কথা জানায়। 

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক মাসগুলোতে এখানে যে একের পর এক ভয়াবহ হামলা হচ্ছে কাবুলের পূর্বাঞ্চালে সংঘটিত এই হামলা ছিল তার সর্বশেষ ঘটনা।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সংবাদ সংস্থাকে জানান, এই বোমার ঘটনা তদন্তে সেখানে তালেবান নিরাপত্তা দলের একটি টিম পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব কোনো গ্রুপ স্বীকার করেনি। এই এলাকা প্রধানত সুন্নি পশতুন অধ্যুসিত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!