ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাশিয়া সমর্থিতদের গোলায় ইউক্রেনের দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়া সমর্থিতদের গোলায় ইউক্রেনের দুই সেনা নিহত
সংগৃহীত ছবি

পূর্ব ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে শনিবার দুই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা ৭০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬৬ বার। খবর রয়টার্সের। 

আরো পড়ুন> যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে নিহত বেড়ে ১৬

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করে সীমানা বিভাজনকারী রেখার সম্মুখ বরাবর থাকা ৩০টির বেশি বসতিতে গোলা বর্ষণ করেছে। দীর্ঘস্থায়ী সংঘাত প্রশমনের লক্ষ্যে সব পক্ষকে নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে অস্ত্রবিরতি লঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তারা আরো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!