ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফেব্রুয়ারিতে রাশিয়া সফর করবেন বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ২৯ জানুয়ারি ২০২২
ফেব্রুয়ারিতে রাশিয়া সফর করবেন বলসোনারো
ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তে ক্রমবর্ধমান সামরিক সংকটের মধ্যেই ফেব্রুয়ারিতে রাশিয়া সফর করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বলসোনারো বলেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ তার মস্কো সফরের পরিকল্পনা রয়েছে। ভালো বোঝাপাড়া, ভালো বাণিজ্যিক সম্পর্কের জন্যই এই সফর।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়েনের পরে রাশিয়া ও ইউরোপের মধ্যে সম্পর্ক ও স্নায়ু যুদ্ধের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেনে অভিযান চালানোর অভিযোগ রাশিয়া নাকচ করে গত মাসে ওয়েস্টের কাছে ব্যাপক ভিত্তিক নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছে। এর মধ্যে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে কখনো ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করার দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন: প্রথম নারী প্রেসিডেন্ট পেলো হন্ডুরাস

বলসোনারোও দেখছেন তার রাজনৈতিক মডেল ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট এএফপি’কে বলেন, এই সফরের জন্য কোন তারিখ বা এজেন্ডা এখনো চূড়ান্ত করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বলসোনারোর সহযোগী জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানের আমন্ত্রণে হাঙ্গেরিতে যাত্রাবিরতি করবেন।

উল্লেখ্য, পুতিনের আমন্ত্রণ গ্রহণ করার আগে , বলসোনারোর ডায়েরিতে একমাত্র ভ্রমণ ছিল পোল্যান্ড এবং হাঙ্গেরি। তিন বছর ধরে দায়িত্ব পালনের পর বলসোনারো শুধুমাত্র হাঙ্গেরি এবং পোল্যান্ডের সঙ্গে মিত্র হিসাবে স্থির থাকতে পেরেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!