ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পোকার হাত থেকে বাঁচতে ৩ দিন শহরের আলো বন্ধ রাখার নির্দেশ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ১৮ জানুয়ারি ২০২২
পোকার হাত থেকে বাঁচতে ৩ দিন শহরের আলো বন্ধ রাখার নির্দেশ!
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর সান্টা ইসাবেলে গুবরে পোকার তাণ্ডব নিয়ন্ত্রণে ৩ দিন বাতি জ্বালানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে চলতি বছর পোকাটির অস্বাভাবিক বংশবিস্তার হয়েছে। বর্তমানে শহরটির রাস্তাঘাট, বাড়ি-ঘরের উঠান সবই কোটি কোটি গুবরে পোকার দখলে।

আরো পড়ুন>> তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, লা পামপা প্রদেশের শহরটির প্রতিটি পার্ক ও বাগান ছেয়ে গেছে গুবরে পোকায়। এমনকি উৎপাত করছে বাড়িঘরেও। ভবনের ছাদে কিংবা আশপাশের গর্তে বাসা বাঁধছে পোকার দল। বহু চেষ্টায়ও দমন করা যাচ্ছে না এগুলো।

শেষ পর্যন্ত শহরের সব ভবন ও রাস্তার আলো তিনদিন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন মেয়র। এ পদক্ষেপের প্রথম দিনেই অবশ্য নাটকীয় সাফল্য মিলেছে। অন্ধকারে পোকার দলের বড় একটি অংশ সরে গেছে শহরের বাইরে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!