ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কুয়েতে তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ১৮ অক্টোবর ২০২১
কুয়েতে তেল শোধনাগারে আগুন
ছবি: সংগৃহীত

কুয়েতের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবারের এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে। তবে আহত কারও অবস্থাই গুরুতর নয়।

কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, দেশটির আরব উপসাগরীয় উপকূলবর্তী মিনা আল আহমাদি তেল শোধনাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শোধনাগারটির অ্যাটমোস্ফেরিক রেসিডিউ ডিসালফুরাজেইশন (এআরডিএস) ইউনিটে এই অগিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং এর কোনও প্রভাব বিদ্যুৎ সরবরাহ বা তেল রফতানিতে পড়েনি।

কুয়েতের উপকূলীয় ফাহাহিল জেলার বাসিন্দারা জানান, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। অনেকে মহাসড়কে ঘন কালো কালো ধোঁয়ার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ফুটেজ শেয়ার করেছেন।

সূত্র: এপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!