ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রতারণার অভিযোগে সৌদি জেনারেলকে বরখাস্ত করলেন বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫০, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রতারণার অভিযোগে সৌদি জেনারেলকে বরখাস্ত করলেন বাদশাহ
ছবি: খালেদ আল-হারবি

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

বুধবার (০৮ সেপ্টেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আইন ভঙ্গ করেছেন জেনারেল খালেদ আল-হারবি। সরকারি ও বেসরকারি খাতের ১৮ জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। এক তদন্তে তার অনিয়ম ধরা পড়ে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার এক রাজকীয় ফরমানের মাধ্যমে খালেদ আল-হারবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ফরমানে তিনি ব্যক্তিগত স্বার্থে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন জেনারেল খালেদ আল-হারবির অপকর্মের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!