ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফের সুয়েজ খাল পেরোলো সেই এভারগিভেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৯, ২১ আগস্ট ২০২১
ফের সুয়েজ খাল পেরোলো সেই এভারগিভেন
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম পথগুলোর একটি মিশরের সুয়েজ খাল। প্রতিদিন অনেক বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই খাল দিয়ে। তবে গত মার্চে ব্যস্ত এই খালটিতে আটকে গিয়েছিল কনটেইনারবাহী সুবিশাল জাহাজ এভারগিভেন। এর ফলে তখন বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ থমকে গিয়েছিল। সম্প্রতি সেই জাহাজটি ফের সুয়েজ খাল পেরিয়েছে। তবে এবার আর কোনো দুর্ঘটনা ঘটেনি।

শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মোট ২৬টি জাহাজ উত্তর থেকে দক্ষিণ দিকে সুয়েজ খাল পার হয়। এর মধ্যে একটি ছিল এভারগিভেন। ১৯৩ কিলোমিটার দীর্ঘ খালটি পেরোনোর সময় দুইটি টাগবোট ও সুয়েজ কর্তৃপক্ষের সিনিয়র গাইডরা জাহাজটিকে দিকনির্দেশনা দেন।

এভারগিভেন বিশ্বের অন্যতম বড় কনটেইনারবাহী জাহাজ। ৪০০ মিটার বা এক হাজার ৩১২ ফুট লম্বা জাহাজটি গত ২৩ মার্চ শক্তিশালী বাতাসের ধাক্কায় ঘুরে গিয়ে খালের তীরে আটকে পড়ে। তখন ছয়দিন চেষ্টার পর এভারগিভেনকে ফের পানিতে ভাসানো সম্ভব হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!