ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্বে প্রথম ডিএনএ করোনা টিকার অনুমোদন দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক    
প্রকাশিত: ১২:৩৯, ২১ আগস্ট ২০২১
বিশ্বে প্রথম ডিএনএ করোনা টিকার অনুমোদন দিল ভারত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের (কোভিড-১৯) তিন ডোজের জাইকোভ-ডি নামের ডিএনএ টিকার জরুরি অনুমোদন দিয়েছে ভারত। খবর বিবিসির।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, এ টিকাটি তৈরি করেছে কাডিলা হেলথকেয়ার। তারা এক অন্তর্বর্তী গবেষণা দেখতে পেয়েছে, টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে ৬৬ শতাংশের ক্ষেত্রে লক্ষণ রুখে দিতে সক্ষম হয়েছে।

ভারতের স্থানীয় পর্যায়ের এ কোম্পানিটি জানায়, তারা প্রতি বছর ১২ কোটি ডোজ টিকা তৈরির পরিকল্পনা করছে। এর আগে ডিএনএ টিকা প্রাণির ক্ষেত্রে ভালো সাফল্য দেখাতে পারলেও মানুষের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

এদিকে ভারত দেশটিতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি- এ তিনটি টিকার অনুমোদন দিয়েছে। এখন পর্যন্ত এসব টিকার ৫৭ কোটি ডোজ দেশটিতে দেয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রায় ১৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে টিকার দুই ডোজ দেয়া হয়েছে। আর ৪৭ শতাংশ মানুষকে টিকার অন্তত একটি ডোজ দেয়া হয়েছে।

কাডিলা হেলথকেয়ার জানায়, তারা ভারতে ৫০টির বেশি সেন্টারে ২৮ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। তারা বলছে, ১২ থেকে ১৮ বয়সী ১ হাজার মানুষের ওপর তাদের টিকার পরীক্ষা চালানো হয়েছে। তাদের ক্ষেত্রে এ টিকা ‘নিরাপদ এবং সহনশীল’ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেছে কাডিলা।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কাডিলা তাদের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালায়। এ অবস্থায় টিকা প্রস্তুতকারক সংস্থাটি বলছে, উচ্চ সংক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধে জাইকোভ-ডি ‘কার্যকারিতা’ দেখিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!