ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চাদে সেনাদের ওপর বোকো হারামের হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৫, ৫ আগস্ট ২০২১
চাদে সেনাদের ওপর বোকো হারামের হামলা, নিহত ২৪
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ চাদে সেনাসদস্যদের ওপর জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

বুধবার দেশটির পশ্চিমে অবস্থিত লেক চাদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অঞ্চলটির ডেপুটি প্রিফেক্ট হাকি জিদ্দি বৃহস্পতিবার এএফপিকে বলেন, টহলদলের সেনারা বিশ্রাম নিচ্ছিল তখন বোকো হারামের সদস্যরা আক্রমণ চালায়।

চাদের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজেম বারমান্দোয়া আগাউনা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী এনজামেনা থেকে ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) উত্তর-পশ্চিমে দ্বীপ টাচৌকু তেলিয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!