[ আন্তর্জাতিক ]
সোমালিয়ায় আল শাবাবের ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত
সোমালিয়ায় ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসলামি জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য হিসেবে অভিযুক্ত হওয়ার পর রোববার দেশটির আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সোমালিয়ার গালকায়োর একটি সামরিক আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় এবং ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৮ জন গত এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার বিভিন্ন এলাকায় গুপ্তহত্যাসহ বোমা হামলা চালিয়ে এসেছে।
এদিকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে জঙ্গিগোষ্ঠী আল শাবাব সোমালিয়ার অন্য একটি শহরে হামলা চালিয়েছে এবং সরকারি সেনাদের হত্যা করেছে বলে জানা গেছে।
সোমালিয়ায় এর আগেও আদালতের রায়ে এ ধরনের দণ্ড কার্যকর হয়েছে। তবে এক সাথে এতো জনের মৃত্যুদণ্ড কার্যকর এই প্রথম।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!