ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পোপের সঙ্গে দেখা করল স্পাইডারম্যান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ২৪ জুন ২০২১
পোপের সঙ্গে দেখা করল স্পাইডারম্যান!
ছবি: পোপ ফ্রান্সিস ও স্পাইডারম্যান

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মার্ভেল কমিকসের সুপার হিরো চরিত্র স্পাইডারম্যান।

বুধবার পোপের কার্যালয় ভ্যাটিকান সিটিতে সাক্ষাৎ হয় তাদের।

সাধারনত পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে যেকোনো আয়োজনে পোপই থাকেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তবে বুধবারের ওই অনুষ্ঠানে এই নিয়মের ব্যত্যয় ঘটে। এদিন পোপকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন স্পাইডারম্যান।

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, স্পাইডারম্যানের নেপথ্যে থাকা ব্যক্তি ছিলেন আসলে একজন ইতালিয়ান। তিনি এই সুপার হিরোর চরিত্রের মতো পোশাক পরেছিলেন। মেটেও ভিলার্ডিটা নামের ওই ব্যক্তির বয়স ২৮ বছর। মূলত হাসপাতালে থাকা শিশুদের আনন্দ দিতেই এদিন স্পাইডারম্যানের সাজ নিয়েছিলেন তিনি।

এদিন আলাপকালে পোপ ফ্রান্সিসকে একটি বিশেষ স্পাইডার মাস্ক উপহার দেন তিনি। গরমের মধ্যে স্পাইডারম্যানের কস্টিউমে ঘর্মাক্ত মেটেও ভিলার্ডিটা জানান, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুকে তিনি হাসপাতালে থাকা শিশু এবং তাদের পরিবারের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

ভ্যাটিকানের ওই অনুষ্ঠানে হাজির হওয়া তরুণদের সঙ্গেও সেলফি তোলেন তিনি। মেটেও ভিলার্ডিটাকে একজন দুর্দান্ত সুপার হিরো হিসেবে আখ্যায়িত করেছে ভ্যটিকান সিটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির লম্বা সময় ধরে চলা লকডাউনের ফলে তার পক্ষে সশরীরে স্পাইডারম্যানের সাজ নিয়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে শিশুদের আনন্দ দিতে এ সময়ে তিনি এক হাজার ৪০০-এরও বেশি ভিডিও কল করেছেন। 

ভিডিওটি দেখুন:

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!