ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ৭, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ১১ মে ২০২১
ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ৭, আহত ৯
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি সোনার খনি ধসে সাতজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো একজন।

সোমবার দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে এই খনি ধসের ঘটনা ঘটে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ফিকরি জানিয়েছেন।

তিনি জানান, রোববার দুপুর থেকে সোমবার ভোর অবধি সোলোক সেলাটন জেলায় ভারী বৃষ্টিপাতের পরে এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় উদ্ধারকারী দল নিহতদের লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেছে।

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবাযুবিদ্যা এবং ভূ-তত্ত্ববিজ্ঞান বিষয়ক সংস্থা জানিয়েছে, আগামী তিন দিন সুমাত্রা, জাভা, কালিমনটান, সালভেসি ও পাপুয়ার মূল দ্বীপপুঞ্জসহ ইন্দোনেশিয়ার বেশ ক’টি প্রদেশে বন্যা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!