[ আন্তর্জাতিক ]
টাকা-সোনা-গদিসহ খাট কোনোটিই রেখে যায়নি চোর
টাকা-সোনা-গদিসহ খাট কোনোটিই রেখে যায়নি চোর
নগদ টাকা, সোনাদানাসহ সাধের খাটটি নিয়েও পালালো চোর। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে বাড়িতে ঢুকেই অবাক হয়ে যান রেলকর্মী অলোককুমার যাদব।
জি নিউজর প্রতিবেদন অনুসারে, আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী ঘোষের বাড়িতে ভাড়া থাকেন অলোক। ২৩ ডিসেম্বর থেকে কলকাতায় আয়োজিত একটি মেলা উপলক্ষে সেখানেই রয়েছেন গৌরী। বছরের শেষ দিনে রাতে ডিউটিতে যান অলোক।
শনিবার বিকেলে বাড়ি ফিরে অলোক দেখেন সদর দরজায় তালা নেই। ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা। আলমারির ভেতর নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার সোনার গয়না নেই। সবচেয়ে বড় কথা, ঘরের বিছানাসহ গোটা খাটটিই উধাও। ঘটনার তদন্তে নামে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!