ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিয়েবাড়ি খুঁজে না পেয়ে খালি হাতে ফিরল বরযাত্রী, বউ না পেয়ে হতাশ বর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ১৮ ডিসেম্বর ২০২০
বিয়েবাড়ি খুঁজে না পেয়ে খালি হাতে ফিরল বরযাত্রী, বউ না পেয়ে হতাশ বর
ছবি: সংগৃহীত

কনেবাড়ির ঠিকানা খুঁজে খুঁজে হয়রান বরযাত্রীরা। অবশেষে ক্লান্ত হয়ে বিয়ে না করেই বাড়ি ফিরে গেলেন তারা। জানা গেছে, কনের আত্মীয়রা যে ঠিকানা দিয়েছিল তার অস্তিত্বই নেই। আদৌ কি কনে আছে কিনা তাও জানা নেই কারো।

আরো পড়ুন: নৃশংসভাবে বলি দেয়া হয় এই কুমারীকে, প্রকৃতিই তাকে করেছে মমি

এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মাউ এলাকায়। চলতি মাসের ১০ তারিখ এই ঘটনা ঘটেছে। বরযাত্রীদের অভিযোগ, তথাকথিত কনে বিয়ের গোছগাছের কথা বলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় আগেই। এমনকি যে ঠিকানা দিয়েছে তার কোনো অস্তিত্বই নেই। 

আরো পড়ুন: স্বামীর অজান্তে একই বাড়িতে প্রেমিককে লুকিয়ে রাখেন ১৭ বছর

এদিকে শীতের রাতে বন্ধুবান্ধব নিয়ে শোভাযাত্রা করে আজমগড় থেকে মাউ এসেছিলেন হবু বর। তারপর শহরজুড়ে কনের বাড়ি খুঁজলেন বরযাত্রীরা। তবে এমন কোনো ঠিকানাই খুঁজে পাননি তারা। অবশেষে উপায় না দেখে বউ ছাড়াই আজমগড় ফিরে আসেন বর। 

আরো পড়ুন: দিন-রাত পাপ কর্মে ডুবে আছে কুখ্যাত এক দ্বীপ

বরের বাড়ি আজমগড়ের কোতয়ালি এলাকার কাঁসিরাম কলোনিতে। যে ঘটক বিয়ের সম্বন্ধ এনেছিলেন তাকে শনিবার সারারাত আটকে রাখেন বরযাত্রীরা। পুলিশের কাছেও খবর যায়। তবে বোকামি করেছে বরপক্ষ, কারণ তারা বিয়ের আগে কনের বাড়ি যায়নি। এমনকি কোনো খোঁজও নেয়নি। 

আরো পড়ুন: শ্যাম্পুর পর চুলে এই মিশ্রণ ব্যবহার করেই দেখুন ‘ম্যাজিক’

জানা গেছে, বরের নাকি ৪ বছর আগেও একবার বিয়ে হয়েছিল বিহারের সমস্তিপুরে। তবে বউ বেশিদিন তার সঙ্গে থাকেননি। বিয়ের কয়েক মাস পর বৌ বাপের বাড়ি চলে যায়। এরপর পাত্রের বাড়ির লোক তার আবার বিয়ে দেয়ার জন্য পাত্রী দেখতে শুরু করেন। তারপরই এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!