ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিলবোর্ডের উপর অনশনে কিশোরী 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ১০ নভেম্বর ২০২০
প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিলবোর্ডের উপর অনশনে কিশোরী 
প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিলবোর্ডের উপর অনশনে কিশোরী 

প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিলবোর্ডে চড়ে বসলো কিশোরী। অবিশ্বাস্য হলেও ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ভাণ্ডারী সেতুর কাছে পরদেশিপুরায় এমনই একটি ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এক বিজ্ঞাপনের বিলবোর্ডের মাথায় এক কিশোরীকে দেখতে পায় স্থানীয় জনতা। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তেই বিলবোর্ডের নিচে জড়ো হয়ে যান অনেক মানুষ। এতো উঁচুতে কিশোরীকে ওইভাবে বসে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। 

কিন্তু মেয়েটি যেন কোনো ভয় নেই। এমনকি কারো কথাতেই তার মধ্যে নামার কোনো লক্ষণ দেখা যায়নি।

পরদেশিপুরার পুলিশ অফিসার অশোক পতিদার গণমাধ্যমকে জানান, মায়ের দেখা পাত্রের সঙ্গে বিয়েতে নারাজ ছিল ওই কিশোরী। তার দাবি, নিজের পছন্দের ছেলেকেই বিয়ে করবে সে। এ নিয়ে পরিবারের সঙ্গে অভিমান করে শেষপর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। আর সোজা উঠে পড়ে বিলবোর্ডের মাথায়।

তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু উপস্থিত জনতা ও পুলিশ সদস্যদের হাজারো অনুরোধেও নিচে নামতে রাজি হয়নি ওই কিশোরী। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসতে হয় তার প্রেমিককে। তার কথাতেই নিচে নেমে আসে কিশোরী। 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!