[ আন্তর্জাতিক ]
রক্তপাত এড়াতে পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট
সুরুনবায় জিনবেকভ
বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিনের বিক্ষোভের মধ্যে অবশেষে পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ। দেশটির নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত এড়াতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে দেয়া এক ঘোষণায় জিনবেকভ বলেন, আমার জন্য, কিরগিজস্তানে শান্তি, দেশের অখণ্ডতা, আমাদের মানুষের ঐক্য ও সমাজের প্রশান্তি সর্বোপরি। আমার দেশের প্রত্যেকের জীবনের তুলনায় আমার কাছে আর অন্য কোনো কিছু প্রিয় না।
তিনি আরো বলেন, আমি ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছি না। কিরগিজস্তানের ইতিহাসে আমি সেই প্রেসিডেন্ট হিসেবে থাকতে চাই না যে নিজের নাগরিকদের রক্তপাত করার ও তাদের ওপর গুলি চালানোর অনুমতি দেবে। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
কিরগিজস্তানের সরকার বিরোধীরা প্রথম থেকেই প্রেসিডেন্ট জিনবেকভের পদত্যাগ দাবি করে আসছেন। তার এই পদত্যাগেরর মধ্যদিয়ে দেশটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংকটের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র- সিএনএন
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!