ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নীলরঙের আট চোখের অদ্ভুত মাকড়সা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ৮ অক্টোবর ২০২০
নীলরঙের আট চোখের অদ্ভুত মাকড়সা!
জাম্পিং মাকড়সা

বাড়ির পাশে দেড় বছর আগে অদ্ভুত রকমের মাকড়সা দেখেছিলেন অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের বাসিন্দা আর্মান্দা ডি জর্জ। সম্প্রতি নিজের বাড়ির পিছনে সেই মাকড়সাকে আবার দেখেছেন তিনি। নিপুণভাবে ক্যামেরাবন্দিও করেছেন। তারপর মাকড়সাকে বোতলবন্দি করে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন তিনি।

ডেইলি মেইলর একটি প্রতিবেদন অনুসারে, আর্মান্দার ধরা মাকড়সার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর্মান্দার বাড়িতে লুকিয়ে থাকা মাকড়সাটির নাম জাম্পিং মাকড়সা। আর্মান্দা সেদিন বাড়িতে দু’টি মাকড়সা দেখেছিলেন। কিন্তু দুইটিকে এক সঙ্গে রাখেননি। কারণ, এই মাকড়সা একে অপরকে খেয়ে নেয়। সবচেয়ে অদ্ভুত হল এই মাকড়সার চোখ। এদের নীল রঙের আটটি চোখ আছে।

জাম্পিং মাকড়সা

পোস্টটি মেলবোর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টের নজরেও এসেছে। তিনি ওই মাকড়সাটিকে পরীক্ষার জন্য নিয়ে গেছেন। এই কাজে সাহায্য করতে পেরে বেজায় খুশি আর্মান্দা। তিনি বলেছেন, ‘‘আমি প্রকৃতি ভালবাসি। কিন্তু ভাবিনি, এভাবে গবেষণার কাজে সাহায্য করতে পারব।’’

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!