[ আন্তর্জাতিক ]
কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিল
ছবি: সংগৃহীত
প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তানের পার্লামেন্টের নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে। ওই ফলাফলকে কেন্দ্র করে দেশটিতে সংঘর্ষ ও রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ওই নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে। ওই নির্বাচনে রুশ সমর্থিত প্রেসিডেন্ট সোরনবায় জিনবেকভের বড় ধরনের বিজয় লাভ করেছেন। তবে তার বিরুদ্ধে সরাসরি ব্যাপক ভোট কেনার মাধ্যমে জয় লাভের অভিযোগ এনেছে অন্যান্য দলগুলো।
এদিকে, নির্বাচনে ভোটে জালিয়াতির অভিযোগে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন দেশটির জনগণ। বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সূত্র- দ্য গার্ডিয়ান
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!