ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২০
ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
ভূপাতিত করা ড্রোনটি

ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়েছিলো বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

বুধবার এক বিবৃতিতে পাক সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ সীমার ৫০০ মিটার ভিতরে প্রবেশ করেছিলো ড্রোনটি। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। চলতি বছরে পাকিস্তান এ নিয়ে ভারতের ১১টি ড্রোন ধ্বংস করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র- আনাদলূ এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!